রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

বিয়ন্সে ভক্তরা খেপেছেন অনন্যার বিরুদ্ধে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২০ বার পড়া হয়েছে

অনন্যা ও ঈশান দুজনই উঠতি তারকা। নতুনের ঘ্রাণ গা থেকে যায়নি এখনো। সেই ঈশান খট্টর ও অনন্যা পান্ডের নতুন ছবি খালি পেলির গান বেরিয়েছে। গানটি নিয়ে আলোচনা নয়, সমালোচনায় মেতে উঠেছেন নেট দুনিয়ার মানুষেরা।

অনন্যা পান্ডে
ইনস্টাগ্রাম

৬ সেপ্টেম্বর ইউটিউবে প্রকাশিত হয় ‘বিয়ন্সে শর্মা জায়েগি’ গানটি। এরপর থেকেই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে টুইটার আর ইনস্টাগ্রামে। মিম আর ট্রলে ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। কেউ কেউ গানের কথাগুলোকে বর্ণবৈষম্যমূলক বলে মন্তব্য করেছেন। মূলত গানটির একটি বাক্য ‘ও রে সুন্দরী, তোমাকে দেখার পর বিয়ন্সেও লজ্জা পাবে’-এর কারণেই খেপেছেন মার্কিন গায়িকা বিয়ন্সের ভক্তরা। তাঁদের দাবি, এটি বর্ণবৈষম্যমূলক গান।

অনন্যা পান্ডে

অনন্যা পান্ডে
ইনস্টাগ্রাম

গানের শিরোনাম ‘বিয়ন্সে শর্মা জায়েগি’। অনেকে বলছেন, এটা প্রচারকৌশল। কালো বর্ণের গায়িকা বিয়ন্সের নাম ব্যবহার করে আলোচনার জন্ম দিতেই এটা করা হয়েছে। আর এ গান যে বিরক্তি তৈরি করেছে, সেটা ইউটিউবে দর্শকদের লাইক ও কমেন্টের দিকে তাকালেই বোঝা যায়। ইতিমধ্যে গানটিতে ২ লাখ ৪২ হাজার ডিজলাইক পড়েছে। এর বিপরীতে লাইক মাত্র ৪৫ হাজার। ইউটিউবে অনেকে মন্তব্য করেছেন, এই গান বলিউডের ছোট মানসিকতার প্রমাণ। অনেকে নিয়ে এসেছেন স্বজনপ্রীতির বিষয়টিও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451