রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

পাইকগাছায় অন্তঃসত্ত্বা গৃহবধূ পূর্ণিমার মৃত্যু এক বছর

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫০ বার পড়া হয়েছে
পাইকগাছায় অন্তঃসত্ত্বা পূর্ণিমা হত্যা এক বছর পার ।বাদী ও সাক্ষীদের নানাবিধ হুমকি।
##############################এফ, এম বদিউর জামান ।। পাইকগাছায় অন্তঃসত্ত্বা গৃহবধূ পূর্ণিমাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার ঘটনা এক বছর অতিবাহিত হলেও আসামীরা জামিনে এসে বাদী ও সাক্ষীদের নানাবিধ হুমকি অব্যহত রেখেছে। পুলিশ পূর্ণিমার স্বামী, শশুর, শাশুড়ি ও ননদ কে আসামী করে আদালতে চার্জশিট দাখিল করেছে। অভিযোগে জানা যায়, উপজেলা মুনকিয়া গ্রামের নির্মল মল্লিকের পুত্র প্রিন্স মল্লিক বটিয়াঘাটা উপজেলার ভগবতীপুর গ্ৰামের পঙ্গজ সরদারের কন্যা পূর্ণিমা কে সামাজিক ভাবে বিয়ে হয় । বিয়ের পর থেকে যৌতুকসহ বিভিন্ন সময় পূর্ণিমাকে চাপ সৃষ্টি করে টাকা-পয়সাও স্বর্ণালঙ্কার পূর্ণিমার পরিবারের কাছে দাবি করে আসছিল পূর্ণিমার স্বামী ও পরিবারের লোকজন। পূর্ণিমার বাবা পঙ্কজ সরদার বলেন আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ততটুকু দিয়েছি তারপরও আমার মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। গত ২৭/৭/১৯ তারিখে সকালে আমার মেয়ে পূর্ণিমাকে নির্মমভাবে দরজার হাক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে গলায় রশি দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে প্রিন্স ও তার পরিবার আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। লাশটি আমাদের দেখতে দেয়নি তড়িঘড়ি করে অর্ধশবদাহ করে নদীতে ভাসিয়ে দেয়। অর্ধপোড়া লাশটি নদীর কূলে ভেসে উঠলে কাক ও কুকুরের খাবার হয়ে দাড়াই । আমি খবর পেয়ে মামলা করি । মামলায় পাইকগাছা থানা পুলিশ ১৫/১২/১৯ তারিখে প্রিন্স,তার পিতা নির্মল, শাশুড়ি সীমা ও ননদ পপিকে আসামী করে আদালতে অভিযোগপত্র পত্র দাখিল করে । যার নং ৪৮৭ । স্বামী প্রিন্স ও ননদ পপি দীর্ঘদিন জেলহাজতে ছিল। সবাই জামিন পেয়ে তারা বাদী ও স্বাক্ষীদের নানাবিধ হুমকি ধামকি অব্যহত রেখেছে। সাক্ষী যুগোল সরদার জানান আসামীরা জামিনে এসে আসামী প্রিন্স ও পপি আমাকে ও বাদীকে নানাবিধ হুমকি ধামকি অব্যহত রেখেছে। বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451