রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় গাড়ী চাপায় ট্রাফিক পুলিশের কনষ্টেবল নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০১৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

 

 

 

হেলাল শেখ-ঢাকা

ঢাকার সাভারের আশুলিয়ায় পিকআপ ভ্যানের চাপায় এক ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে।

রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া বাজারে এঘটনা ঘটে।

নিহত লিটুল ফকির (৩৭) ফরিদপুর জেলার নগরকান্দা থানার চৌশারা গ্রামের শাফিজ উদ্দিন ফকিরের ছেলে।

ঢাকা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) ফরহাদ হায়দার জানান, সকাল আনুমানিক ৮টার দিকে  আশুলিয়া

বাজারে দায়িত্ব পালন করছিলো ট্রাফিক কনস্টেবল লিটুল ফকির।

তখন আচমকা দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে

উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা

করে।খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।তবে পুলিশ পিকআপ ভ্যান ও এর

চালককে আটক করতে পারেনি।নিহত লিটুল ফকির তিন সন্তানের জনক।অপরদিকে ঢাকা-আরিচা মহাসড়কের

সাভারের বলিয়ারপুর এলাকায় ন্যাশনাল ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত হয়েছে অন্তত ২০

যাত্রী। পরে পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451