রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মিরপুর-২ নম্বরের বাসা থেকে বৃদ্ধা ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪১৯ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর-২ নম্বরের একটি বাসা থেকে এক বৃদ্ধা (৭০) ও গৃহকর্মীর (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে মিরপুর মডেল থানা পুলিশ।

ঘটনাস্থল থেকে মডেল থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোহাম্মদ আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে মিরপুর-২ এর ‘এ’ ব্লকের ২ নম্বর রোডের একটি বাসার চারতলা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।

মিরপুর ডিভিশনের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ জানান, মিরপুরের দুটি মরদেহ উদ্ধারের ঘটনা প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। গতকাল অথবা পরশু ওই কাজের মেয়ে ওই বাসায় কাজে আসে। নিহত বৃদ্ধার সঙ্গে আর কেউ থাকতো কি-না সেটা এখনও জানা যায়নি। তবে তার একটা পালক পুত্র ছিল। সে সব সময় যাওয়া-আসা করতো। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিস্তারিত ঘটনা আরও জানার চেষ্টা করা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451