বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

গৃহবধূর মৃত্যু, ডেঙ্গুর চিকিৎসা নিয়ে বাড়ির আসার ৬ ঘণ্টার মধ্যে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯
  • ৪১১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুমাইয়া ইয়াসমীন (৩১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান।

সুমাইয়া ইয়াসমীন উপজলার ডামুড্যা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডামুড্যা গ্রামের কামাল ঢালীর স্ত্রী।

সুমাইয়ার স্বামী মো. কামাল হোসেন ঢালী জানান, সপরিবারে তাঁরা ঢাকায় বসবাস করতেন। ঈদের কয়েক দিন আগে নিজ বাড়িতে আসেন। গত শনিবার তাঁর স্ত্রী সুমাইয়ার জ্বর হলে  তাঁকে প্রথমে ডামুড্যা হ্যাপি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে রক্ত পরীক্ষা করার পর ডেঙ্গু ধরা পড়ে। এরপর তাঁকে পাশের আলী আজম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা দিয়ে একটু সুস্থ হলে গতকাল সোমবার রাত ৯টা সাড়ে ৯টার দিকে বাড়ি নিয়ে আসেন। রাত আনুমানিক ৩টার দিকে সুমাইয়া মারা যান।

শরীয়তপুরের সিভিল সার্জন মো. খলিলুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে ২৩ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৩২৪ জন। ৫৬ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ২৯ জন শরীয়তপুর সদর হাসপাতালে। বাকিরা অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451