বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বামদের কাজ হলো, উল্টো রাজনীতি করা: শেখ হাসিনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০১৬
  • ৩৫৮ বার পড়া হয়েছে

ঢাকাঃ
রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সংবাদ সম্মেলনে এসে এর বিরোধিতাকারী বামপন্থি দলগুলোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আন্দোলনরতদের ‘উন্নয়নবিরোধী’ আখ্যা দিয়ে সরকারপ্রধান বলেছেন, “উল্টো রাজনীতি করেন বামপন্থিরা। বামদের কাজ হলো, উল্টো রাজনীতি করা।”

ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে বাগেরহাটের রামপালে ১৩০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, যা বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের ক্ষতি করবে দাবি করে এর বিরুদ্ধে আন্দোলন করছে বাম দলগুলো।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে হাসতে হাসতে শেখ হাসিনা বলেন, “বামরা বিশ্লেষণ করতে করতে অনু-পরমাণুতে পরিণত হয়েছে।

“তারা ভাঙতে ভাঙতে শূন্য থেকে অণু-পরমাণুতে পরিণত হয়েছে।”

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সামরিক শাসক জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “জিয়ার সাথে ঝুড়ি-কোদাল নিয়ে খাল কাটতে হলে গেল।”

ওই সময় বাম রাজনৈতিক দলগুলো জিয়াউর রহমানকে ‘ছাড়’ না দিলে যুদ্ধাপরাধীরা ক্ষমতায় বসতে পারত না বলেও মন্তব্য করেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451