বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নারী ফুটবলে প্রেরণা যোগাতে ঢাকায় বিশ্বকাপ তারকা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১০ এপ্রিল, ২০১৯
  • ৩৩৫ বার পড়া হয়েছে

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রচারণার অংশ হিসেবে বুধবার ঢাকা এসেছেন কলম্বিয়ার হয়ে নারী বিশ্বকাপ মাতানো ক্যাথরিন ফ্যাবিওয়ালা। এসেছেন দেশটির সাবেক নারী ফুটবলার ও সংগঠক জেসিকা হার্তাদোও। ২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। চলবে তিন মার্চ পর্যন্ত। এতে বাংলাদেশসহ মঙ্গোলিয়া, তাজাকিস্তান, লাওস, সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তানের অনূর্ধ্ব ১৯ জাতীয় মহিলা ফুটবল দল অংশগ্রহণ করবে।কিশোরীদের নিয়ে আন্তর্জাতিক এই টুর্নামেন্টকে ভিন্নমাত্রা দিতে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।  নারী ফুটবল জাগরণের জন্য এই দুইজন ফুটবল বিশেষজ্ঞকে নিয়ে আসা হলো।এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক বলেন, তিন দিনের জন্য ঢাকা আসবেন। এই সময়ে তারা টুর্নামেন্টের প্রচারণাসহ ও বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে সময় কাটাবেন। ক্যাথরিন ফ্যাবিওয়ালা দক্ষিণ আমেরিকার দেশ কলোম্বিয়ার হয়ে ২০১১ সালে জার্মান বিশ্বকাপে অংশ নিয়েছিলেন তিনি। অন্যদিকে জেসিকা হার্তাদো কলম্বিয়ার নারী ফুটবলে অঙ্গনের পরিচিত মুখ অংশ নিয়েছেন ২০১২ অলিম্পিকে। ‘অপর্চুনিটি থ্রু র্স্পোটস’ নামের একটি প্রতিষ্ঠান রয়েছে তার। বর্তমানে আরব আমিরাতে বসবাস করছেন জেসিকা। সেখানে কাজ করছেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদিনহো ফুটবল উন্নয়ন প্রতিষ্ঠান ‘রোনালদিনহো সকার অ্যাকাডেমি’তে।

রোনালদিনহোর সঙ্গে জেসিকা হার্তাদো

বাফুফের মিডিয়ার বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার ফেডারেশন প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন তারা। এরপর গণমাধ্যমের সঙ্গে মুখোমুখি হবার কথা রয়েছে তাদের।শুক্রবার রাজধানীর বাড্ডার বেরাইদে বাফুফে অ্যাকাডেমিতে নারী ফুটবলারদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে যোগ দেবেন ক্যাথরিন ফ্যাবিওয়ালা ও জেসিকা হার্তাদো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451