সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন সেবার উদ্বোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ৪৪৩ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট:

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে বাংলাদেশ সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষে হটলাইন সেবার উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে স্থানীয় সময় সকালে সাড়ে ৯টায় ওই হটলাইন সেবা উদ্বোধন করেন পবিত্র উমরাহ পালনে আসা বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইএলওর মধ্যে সম্পাদিত চুক্তির অধীনে কনস্যুলেটের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের যোগাযোগের জন্য বিদ্যমান টেলিফোনিক ব্যবস্থার অতিরিক্ত হিসেবে এ সেবা চালু করা হয়।

এ উপলক্ষে সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত সভায় জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ফজলে রাব্বী মিয়া বলেন, ‘সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্ক অতীতের তুলনায় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও নিবিড়।’

যেকোনো সময় যেকোনো সমস্যা সমাধানে প্রবাসী বাংলাদেশিরা কনস্যুলেটের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধানও পাবেন। এই হটলাইন স্থাপনের জন্য ডেপুটি স্পিকার কনস্যুলেটকে আন্তরিক ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, জেদ্দায় বাংলাদেশি পেশাজীবী, ব্যবসায়ী, কমিউনিটি নেতা ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

প্রবাসী বাংলাদেশিরা বিনামূল্যে হটলাইনের মাধ্যমে সাপ্তাহিক ও অন্যান্য ছুটির দিন ব্যতীত প্রতিদিন স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত তাৎক্ষণিক হটলাইন সেবা (৮০০২৪৪০০৫১) গ্রহণ করতে পারবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451