বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোট ডাকাতি করে ক্ষমতায় যাওয়া প্রতারণার শামিল : ড. কামাল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৭ মার্চ, ২০১৯
  • ৩৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, কাল্পনিকভাবে নির্বাচনের আগের রাতে ভোট ডাকাতি করে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করা প্রতারণার শামিল। এটা শুধু জনগণের সঙ্গেই প্রতারণা নয় বরং স্বাধীনতার শহিদদের সঙ্গেও প্রতারণা করা হয়। নির্বাচনের আগের রাতে ভোট ডাকাতি করে ক্ষমতা নেওয়ার জবাব জনগণ আদায় করবেই।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলার হল রুমে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গণফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

এ বছরের মধ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে ড. কামাল বলেন, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হলে সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত হয়। আমরা সংঘাত ও সংঘর্ষ চাই না। এতে দেশের অর্থনৈতিক শাসন ব্যবস্থা ও দেশের অনেক ক্ষতি হয়।

তিনি বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। সংবিধানে এই কথা উল্লেখ রয়েছে। আর এই সংবিধানে এক নম্বর স্বাক্ষর হচ্ছে বঙ্গবন্ধুর।

এ সময় বক্তব্য রাখেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণফোরাম থেকে সূর্য প্রতীক নিয়ে নির্বাচিত হওয়া মোকাব্বির খান,অ্যাডভোকেট জগলুল আফ্রিকসহ অনেকেই।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451