রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আইনজীবী সানাউল্লাহ মিয়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ৩৪৩ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া ব্যাংকক থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।

আজ মঙ্গলবার সানাউল্লাহ মিয়ার সহকারী আইনজীবী কামরুজ্জামান সুমন এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘সানাউল্লাহ স্যার চলতি সপ্তাহে ব্যাংকক থেকে চিকিৎসা শেষে ঢাকায় নিজ বাসায় এসেছেন । তবে তাঁর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।’

সুমন বলেন, ‘বর্তমানে স্যারের ডান হাতে কোনো অনুভূতি নেই। এ ছাড়া সাহায্য নিয়ে হাঁটতে পারছেন। কথাতেও কিছু্টা জড়তা রয়েছে।’

এদিকে ফৌজদারি আইনজীবী ফারুক আহম্মেদ বলেন, ‘সানাউল্লাহ স্যার দেশে ফিরে এসেছেন শুনে আমরা গতকাল তার বাসায় যাই। স্যারের অবস্থা বেশি একটা ভালো না। স্যার খুব কান্না করেছেন। ডান হাতে কোনো কিছু ধরতে পারেন না। এ ছাড়া কথা খুব ক্লিয়ার  করে বলতে পারেন না। তবে স্যার দ্রুত সুস্থ হয়ে আদালতে আবার আইন পেশায় নিযুক্ত হবেন বলে আমরা সবাই আশাবাদী।’

এর আগে গত ৩ জানুয়ারি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় (স্ট্রোক) আক্রান্ত হয়ে সানাউল্লাহ মিয়া রাজধানীর একটি হাসপাতালে চিকিসাধীন ছিলেন। এরপর তাঁকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাঁকে বিদেশে উন্নত চিকিসার পরামর্শ দিয়েছেন। পরে তিনি গত মাসে ব্যাংককে চিকিসার জন্য যান।

বিএনপির এই আইনবিষয়ক সম্পাদক দলটির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষস্থানীয় নেতাকর্মীদের মামলা পরিচালনা করেন।  ৩৩ বছর ধরে আইনপেশায় যুক্ত আছেন সানাউল্লাহ মিয়া।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451