রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাহালমকে নিয়ে সিনেমা এবং নাটক নয়, হাইকোর্টের নির্দেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২০ মার্চ, ২০১৯
  • ৩৬৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্সঃ

টাঙ্গাইল জেলার জাহালমের জীবন কাহিনী নিয়ে সিনেমা, নাটক বানানোর উদ্যোগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে জাহালমকে নিয়ে নাটক বা সিনেমা বানানো কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেছেন আদালত।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।

এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘জাহালমের মামলা হাইকোর্টে বিচারাধীন। এ অবস্থায় তার জীবন কাহিনী নিয়ে সিনেমা তৈরি করলে মামলাটির বিচার কাজে ও তদন্তে প্রভাব পড়তে পারে। এ কারণে মামলা নিষ্পতির আগে আমরা দুদকের পক্ষ থেকে সিনেমা তৈরির উদ্যোগের ওপর নিষেধাজ্ঞা চেয়েছিলাম। আদালত রুল নিষ্পত্তি হওয়া না পর্যন্ত জাহালমকে নিয়ে নাটক-সিনেমা বানানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন।’

গত ১৩ মার্চ জাহালমকে নিয়ে সিনেমা তৈরির উদ্যোগ নিয়ে প্রতিবেদন একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনে বলা হয়,সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলার আসামি হলেন আবু সালেক নামের একজন। কিন্তু নিরীহ পাটকল শ্রমিক জাহালমকে আবু সালেক হিসেবে চিহ্নিত করে ২৬টি মামলায় আসামি করা হয়। দুদকের মামলায় জাহালম গ্রেপ্তার হন ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি। তিন বছর কারাভোগ করে হাইকোর্টের নির্দেশে গত ৩ ফেব্রুয়ারি তিনি মুক্তি পান। টাঙ্গাইলের আলোচিত সেই জাহালমের জীবনের গল্প এবার পর্দায় আসছে। জাহালমের জীবনের কষ্টের কাহিনি নিয়ে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নেন মারিয়া তুষার। ছবিতে জাহালমের চরিত্রে অভিনয় করার কথা ছিল রিয়াজুল রিজুর।

গত ২৮ জানুয়ারি জাহালমকে নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশ গুপ্ত প্রতিবেদনটি নজরে আনলে গত ৩ ফেব্রুয়ারি শুনানি নিয়ে জাহালমকে ২৬টি মামলায় অব্যাহতি দিয়ে ওই দিনই মুক্তি দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট । সেদিনই তিনি মুক্তি পান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451