বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অভিনেতা শিবা শানুসহ চারজন কারাগারে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮
  • ৪৪৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার চলচ্চিত্র অভিনেতা ও বিএনপির অঙ্গ সংগঠন জাসাসের সাংগঠনিক সম্পাদক মাজহার আলী ওরফে শিবা শানুসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম ইলিয়াস মিয়া এ আদেশ দেন।

মামলা তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শাহীন আলম আজ মঙ্গলবার চার আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়া রিমান্ডের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া চার আসামি হলেন- জাসাস নেতা মাজহার আলী ওরফে শিবা শানু, বিএনপিকর্মী জাহিরুল ইসলাম বাশার, এম এ সেলিম মাহমুদ ও মাসুদ আলী স্বপন।

গতকাল তাদের পল্টন থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451