বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ গুরুতর অসুস্থ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ৩৭৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

টেলি সামাদের মেয়ে সোহেলা সামাদ কাকলী আজ সোমবার জানান, বেশ কয়েক দিন ধরেই খাবারের প্রতি অনীহা দেখা দেয় তাঁর বাবার। এতে তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় গত মঙ্গলবার তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।

চিকিৎসকরা তাঁর সুস্থতার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে কাকলী জানান, তাঁর (টেলি সামাদের) বুকে ইনফেকশন আছে। এ ছাড়া রক্তের প্লাটিলেট কমে যাচ্ছে। টেলি সামাদের সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

কাকলী আরো জানান, শুক্রবার তাঁর বাবাকে নিবিড় পরিচর্যায় নেওয়া হয়। এরইমধ্যে তাঁর শরীরে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. প্রতীক দেওয়ানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন টেলি সামাদ।

ঢাকাই চলচ্চিত্রের অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। চার দশকে প্রায় ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451