বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জ-কাশিয়ানী ট্রেন চলাচল অক্টোবরে উদ্বোধন হতে যাচ্ছে : প্রতিক্ষার পালা শেষ দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জ থেকে কাশিয়ানী পর্যন্ত ৪৪ কিলোমিটার নতুন রেলপথ স্থাপন কাজ সম্পন্ন হয়েছে। বুধবার সারা দিন এ রেল লাইনে পরীক্ষা মূলক ভাবে ট্রেন চলাচল করেছে। আগামী মাসে এটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।
বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা নতুন স্থাপিত রেল লাইনের উপর দিয়ে ট্রেনে চড়ে বেলা ১টার দিকে কাশিয়ানী থেকে গোপালগঞ্জ স্টেশনে এসে পৌঁছান। এ সময় তারা বিভিন্ন স্থানে থেমে এ রেল লাইন ট্রেন চলাচলের উপযোগী কিনা তা পরীক্ষা করে দেখেন। ১২শ’ ৫৮ কোটি টাকা ব্যয়ে নতুন এ রেলপথ স্থাপন করা হয়। এর ফলে জেলার আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করছে গোপালগঞ্জবাসী।
বাংলাদেশ রেলওয়ের পরিদর্শক খন্দকার শহীদুল ইসলাম বলেন, এ রেল লাইন রেল চলাচলের উপযোগী হয়েছে। আগামী মাসের যে কোনও সময় এটি উদ্বোধন করা হবে।
দুটি টিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ও তমা গ্রুপ গত ২০১৫ সালের নভেম্বরে কাজ শুরু করে। ইতোমধ্যে তারা কাজ শেষ করেছে। এখন শুধুমাত্র কোথাও কোনও ত্রুটি রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখছে। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা পর্যন্ত ৪৪ কিলোমিটার রেললাইন সম্প্রসারণ করা হয়েছে।
নিম্নাঞ্চল হিসেবে খ্যাত গোপালগঞ্জ জেলা সদরে রেল লাইন স্থাপন হওয়ায় গোপালগঞ্জবাসী খুবই আনন্দিত। তারা এখন অল্প খরচে এবং নিরাপদে ভ্রমণ করতে পারবে যেতে পারবে দেশের বিভিন্ন স্থানে। এই রেল লাইন উদ্বোধনের মধ্য দিয়ে জেলাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451