মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সম্প্রচার কমিশন আইনের খসড়া শিগগিরই মন্ত্রিসভায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬
  • ৩১৩ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অল্প কিছুদিনের মধ্যেই সম্প্রচার কমিশন আইনের খসড়া মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য পাঠানো হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এই খসড়া তৈরির লক্ষ্যে গঠিত কমিটি ইতিমধ্যে খসড়াটি চূড়ান্ত করে মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এখন মন্ত্রণালয় সেটি পরীক্ষা-নিরীক্ষা করছে।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী জানান, আগামীকাল বুধবার প্রথমবারের মতো সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় ১৯৬ জনকে ১ কোটি ৪০ লাখ টাকার সহায়তা দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সহায়তা প্রদান করবেন।

এ সময় তথ্যমন্ত্রী জঙ্গি দমনে সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে পাকিস্তানের বেলুচিস্তান বিষয়ে ভারতে তার দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি মন্ত্রী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্যসচিব মরতুজা আহমদ, প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451