বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বড়াইগ্রামে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৮৫ বার পড়া হয়েছে
KODAK Digital Still Camera

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
“জ্বালানি ও বিদ্যুৎ, নতুন যৌবনের দ্যুত” প্রতিপাদ্য নিয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ তিনদিন ব্যাপি জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সমিতির সদর দপ্তর উপজেলার বনপাড়ায় র‌্যালী, আলোচনা সভা, উন্নয়ন কর্মকান্ডের ভিডিও এবং বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিক সরঞ্জামাদী প্রদর্শনী, শ্রেষ্ঠ গ্রাহক, কর্মকর্তা, কর্মচারীদের পুরস্কার বিতরণের মাধ্যমে সঙ্গাহের সূচনা হয়।
বনপাড়া বাইপাস বঙ্গবন্ধু চত্বর থেকে সাবেক প্রতিমন্ত্রী ও স্থাণীয় সাংসদ আব্দুল কুদ্দুসের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বিভিন্ন সড়ক ঘুরে সমিতির সদর দপ্তরে গিয়ে শেষ হয়। সেখানে সমিতি বোর্ডের চেয়ারম্যান ফুলবার হোসেন ফকিরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জিএম (অ.দা.) মোমীনুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতা করেন সাংসদ আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ, বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামানিক, নাটোর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নায়ন বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক মোল্লা। পরে প্রধান অতিথি শ্রেষ্ঠ কর্মকর্তা এজিএম (এমএস) গোলাম ইখতিয়ার, শ্রেষ্ঠ কর্মচারী সহকারী হিসাবরক্ষক বিদ্যুৎ কুমার দত্ত, শ্রেষ্ঠ আবাসিক গ্রাহক রফিক উদ্দিন, বাণিজ্যিক গ্রাহক আব্দুর রহমান এবং শিল্প গ্রাহক বনলতা রি-ফ্যাক্টরীর পরিচালকের হাতে পুরস্কার তুলে দেন। তিনদিনের অনুষ্ঠান শেষ হবে শনিবার।**


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451