বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কৃত্রিম প্রক্রিয়ায় তৈরি হচ্ছে বাঁধাকপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০১৬
  • ৪১৮ বার পড়া হয়েছে

প্রযুক্তির উৎকর্ষতায় এগিয়ে রয়েছে এশিয়ার দুই দেশ চীন ও জাপান। বিভিন্ন প্রযুক্তি পণ্যে বিশ্বের এক তৃতীয়াংশ বাজার দখল করে আছে দেশ দুটি। শুধু ইলেকট্রনিকস পণ্যই নয় খাদ্য দ্রব্য তৈরি করেও বিশ্বে হৈ চৈ ফেলে দিয়েছে চীন। তবে সেখানে আলোচনার চেয়ে সমালোচিতই হয়েছে বেশি।

যার প্রথমটির শুরু প্লাস্টিকের তৈরি চাল দিয়ে। এরপর কৃত্রিম ডিম। রাসায়নিক প্রক্রিয়ায় প্রস্তুত এসব পণ্য বাজারে ছেড়ে বেশ সমালোচনার মুখে পড়ে চীন। যার পরিপ্রেক্ষিতে অনেকটা বাধ্য হয়েই পণ্য দুটি বাজার থেকে তুলে নেয় দেশটি। প্রথমে চীনের বাজারে পণ্য দুটির দেখা মিললেও, ভারতসহ এশিয়ার অন্য দেশগুলোতে কৃত্রিম চাল-ডিমের প্রচলন তেমন ঘটেনি।

এতসব সমালোচনার মুখেও রাসায়নিক প্রক্রিয়ায় কৃত্রিম বাঁধাকপি প্রস্তুত করে এখন আলোচনায় জাপান। সবজটি তৈরি হচ্ছে জাপানের বিভিন্ন কারখানায়। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে উদ্বেগ বাড়ছে।

ভিডিওতে দেখা গেছে, নকল এই বাঁধাকপিটি তৈরি হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে। পানিতে এক ধরনের তরল রাসায়নিক পদার্থ ঢালা হচ্ছে আর সেখান থেকে প্রস্তুত হচ্ছে বাঁধাকপির পাতা। এইভাবে আলাদা আলাদা পাতা তৈরি করে বানানো হচ্ছে একটি পূর্ণাঙ্গ বাঁধাকপি।

দেখলে বোঝাই যাবে না বাঁধাকপিটি ‘আসল’ না ‘নকল’। একইভাবে লেটুস পাতাও তৈরি হচ্ছে। তবে এসব পণ্য বাংলাদেশ বা ভারতের বাজারে এসেছে বলে কোনো অভিযোগ এখনো মেলেনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451