শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নওগাঁর মহাদেবপুরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮
  • ২৯৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের খোর্দ্দনারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ঘাটনগর ঝাউপাড়া গ্রামের মোশাররফ সরদারের ছেলে সুমন সরদার (২৫), সুমনের স্ত্রী ইভা রহমান (২৫) এবং সুমনের শাশুড়ি রুবিনা ইয়াসমিন পারুল (৪৮)। তাঁরা মোটরসাইকেলে করে রাজশাহী থেকে নওগাঁর মহাদেবপুর উপজেলার ঝাউপাড়া গ্রামে যাচ্ছিলেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাজশাহী শহরে আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলে করে ঝাউপাড়া গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তাঁরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খোর্দ্দনারায়ণপুর এলাকায় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি মালবোঝাই ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে মহাদেবপুর থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451