বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮
  • ৩৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

আধুনিক বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি, লেখক ও সাংবাদিক শামসুর রাহমানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রাজধানীর বনানী কবরস্থানে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জাতীয় কবিতা পরিষদ এবং কবি শামসুর রাহমান স্মৃতি পরিষদের পক্ষ থেকে উভয় সংগঠনের নেতৃবৃন্দ যৌথভাবে বনানী কবরস্থানে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ড. মুহম্মদ সামাদ, সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত, উভয় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যকার আবৃত্তিশিল্পী ও অভিনেতা শাহাদাত হোসেন নিপু, কবি হানিফ খান, ইউসুফ রেজা। শ্রদ্ধা নিবেদনের পর কবির বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় নেতারা কবির সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন সকাল ১০টায়। এতে অংশ নেন জোটের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য ও নায়িকা সারাহ বেগম কবরী, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, কেন্দ্রীয় নেতা এম এ কাদের খান, অভিনেতা হাবীবুল্লাহ রিপন, অভিনেত্রী শম্পা রহমান, পারুল আখতার লোপা ও শাহ আলম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451