বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

পত্নীতলায় ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনকে জখম করে দুই লক্ষাধিক টাকা ডাকাতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ আগস্ট, ২০১৮
  • ৪৭০ বার পড়া হয়েছে

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পতœীতলায় সোনালী ব্যাংক

কর্মকর্তাসহ পরিবারের তিন জনকে মারাত্মক জখম পূর্বক নগদ টাকা ও স্বর্ণসহ প্রায়
দুই লক্ষাধিক টাকার মালামাল ডাকাতির ঘটনার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাত
দেড়টার দিকে উপজেলার মল্লিকপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগি পরিবার, হাসপাতাল ও থানা সুত্রে জানা যায়, আহত অবস্থায় চিৎকার করতে থাকলে
প্রতিবেশিরা এগিয়ে আসার পূর্বেই ডাকাত দল বাড়ির আলমিরা ও লেদার বাকসসহ
অন্যান্যা মালপত্র হতে প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে,
প্রতিবেশিরা এসে আহতদের প্রথমে পতœীতলা উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করান।
এরপর উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ
(রামেক) হাসপাতালে ভর্তি করানো হয়।
ভুক্তভোগি বাড়িকর্তা ও সোনালী ব্যাংকের পতœীতলা শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান জানান,
৬/৭ জনের সংঘবন্ধ মুখোসধারী একদল অস্ত্রধারী ডাকাত দল বাড়িতে প্রবেশ করে বিভিন্ন
মালামাল লুটের চেষ্টা কালে আমি ও আমার স্ত্রী ও আমার পুত্রকে মাথায় আঘাত করেন।
পতœীতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চন্দ্র উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত
করে জানান, এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। মামলা হলে আইনত
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে। তবে, চুরির সাথে জড়িতদের গ্রেফতারের প্রচেষ্টা
অব্যাহত রেখেছেন পুলিশ।
তিনি আরো জানান, ওই ব্যাংক কর্মকর্তার বাড়িতে রাত দেড়টার দিকে চুরির উদ্দেশ্য
দ্বিতলায় গাছ দিয়ে উঠার পর টপকিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেন। পরে চুরির এক পর্যায়ে
গৃহকর্তাসহ অন্যান্য সদস্যদের মাথায় আঘাত করে নগদ টাকাসহ স্বর্ণ চুরি নিয়ে যেতে
পারেন সংঘবদ্ধ চোরেরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451