মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৬ আগস্ট, ২০১৮
  • ২৯৩ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের পার্বতীপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের
সংঘর্ষের ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সূত্রে
জানা যায়, প্রায়  ৩শ একর জমি নিয়ে একই পরিবারের আকতারুজ্জামান ও
ওয়াদুদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ, মামলা মোকদ্দমা চলে আসছে। পূর্ব
শত্রুতার জের ধরে  শক্তি প্রদর্শনের উদেশ্যে উভয় পক্ষের কয়েক শত লোক স্থানীয়
ফুলের ঘাট বাজারে রবিবার রাত আনুমানিক সাড়ে ৮ টায় জড়ো হয়ে
সংঘর্ষে লিপ্ত হলে বেশ কয়েকজন আহত হয়। এতে আলামিন (৪০) নামে এক
যুবক গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই মারা
যায়। সে উপজেলার হাবড়া ইউনিয়নের শংঙ্করপুর গ্রামে ডা. শাখাওয়াত
হোসেনের ছেলে। এসময় মোঃ মঞ্জুরল (৩২) নামে একজন গুরুতর আহত হওয়ায়
সে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পার্বতীপুর মডেল থানার
অফিসার ইনচার্জ হাবিবুল হক প্রধান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451