বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাইগ্রেন : কারণ ও প্রতিকার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ আগস্ট, ২০১৮
  • ৩৬১ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ঃ 

মাথার অস্বাভাবিক ব্যথা সাধারনত মাইগ্রেন নামে পরিচিত৷ মাইগ্রেনের ব্যথা অনেক সময় প্রবল আকার ধারণ করতে পারে এবং এ থেকে বমি ও অসুস্থতা বোধও হতে পারে৷ তাই মাইগ্রেনের কারণ ও চিকিৎসা কিছু তথ্য রইল আপনাদের জন্য৷

মাইগ্রেনের মাথাব্যথার উপসর্গ:

  • মাথার যেকোন একদিকে ব্যথা অনুভুত হওয়া৷
  • অল্প সময়ের জন্য বিষণ্ণতা, বিরক্তিভাব ও ক্ষুধামান্দ্য বোধ হতে পারে৷
  • প্রবল ব্যথা, বমি ভাব ও বমি৷
  • হাত বা পা অবশ হয়ে যাওয়া৷
  • অস্বস্হি, অলসভাব, ঘাড় শক্ত হয়ে যাওয়া ইত্যাদি মাইগ্রেনের খুব সাধারন লক্ষণ৷
  • দুর্বলতা, মনঃসংযোগের অভাব৷

মাইগ্রেনের মাথাব্যথার কারণ:

  • মানসিক চিন্তা, অতিরিক্ত কাজের চাপ, ঘুমের ব্যঘাত, অবসাদ ইত্যাদি মাইগ্রেনের ব্যথার কারণ হতে হবে৷
  • মাইগ্রেনের ব্যথা বেশির ভাগ ক্ষেত্রে মহিলাদের মধ্যে দেখা যায়৷ মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ বেড়ে বা কমে গেলে ধতুস্রাবের সময় মহিলাদের এই ব্যথা অনুভূত হয়৷
  • অনেকের ক্ষেত্রে রক্তচাপ সঠিক পরিমাণে না হলে মাইগ্রেনের ব্যথা হতে পারে৷ যদিও অনেকের ক্ষেত্রে মাইগ্রেন জিন থেকেও এই ব্যথা হতে পারে৷

মাইগ্রেন প্রতিরোধের ঘরোয়া প্রতিকার:

  • তাজা আঙুরের রস খেলে মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়৷ তবে আঙুরের রসে জল মেশাবেন না৷
  • একটা ভেজা তোয়ালে ৫-৭ মিনিট ফ্রিজে রেখে তারপর ওই ঠান্ডা তোয়ালেকে মাথায় ও চোখের উপর কিছুক্ষণ রাখলে ব্যথা থেকে আরাম পাওয়া যায়৷
  • একটা অন্ধকার, শান্ত ঘরে শুয়ে যদি মাথায় মাসাজ করানো যায় তবেও মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়৷
  • চন্দনকাঠের গুঁড়োর সঙ্গে সামান্য জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন৷ পেস্টটি কপালে মেখে নিন৷ শুকিয়ে গেলে তুলে ফেলুন৷ এতেও মাইগ্রেনের ব্যথা থেকে আরাম মিলবে৷

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451