রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ফুলবাড়িয়ায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে কারেন্ট জাল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১ আগস্ট, ২০১৮
  • ৩৭৮ বার পড়া হয়েছে

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ফুলবাড়ীয়া উপজেলার পৌর
সদরসহ বিভিন্ন হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে কারেন্ট জাল। সরকার
কারেন্ট জাল উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, বাজারজাত, ক্রয় ও ব্যবহারকারীদের
বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিলে মাছের আকাল থেকে দেশ কিছুটা হলেও রক্ষা
পেত। সেই সাথে বাচানো যেত বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতির মাছ।
বর্তমানে যেভাবে মাছের পোনা নির্বিচারে ধ্বংস করে চলছে এক
শ্রেণির অর্থলোভী অসাধু মৎস্য ব্যবসায়ীরা। তাতে করে শুষ্ক মৌসুমে সব
ধরনের মাছ সংকটে পড়বে দেশ। পোনা মাছ ধরার বিরুদ্ধে রেডিও টিভিসহ
সংবাদপত্রে প্রচারণা চালিয়েও কোন কাজে আসছে না সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের উদ্যোগ। প্রবাদে আছে ‘মাছের পোনা দেশের সোনা’। এ
কথাটি কেবল প্রবাদেই রয়ে গেছে। বাস্তবে এর কোন মিল নেই, নেই
প্রণীত এই আইনের কোনো কার্যকারিতা। অবৈধভাবে উৎপাদিত কারেন্ট
জালে ধরা পড়ছে ছোট ছোট সব প্রকার মাছ। ফলে জাল ব্যবসায়ীদের ব্যবসাও
চলছে রমরমা। ফুলবাড়ীয়ার বিভিন্ন হাট বাজারে প্রকাশ্যে দিবালোকে
কারেন্ট জাল বিক্রয় হওয়ার পরও উপজেলা মৎস্য অধিদফতর রয়েছে নিশ্চিুপ।
কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। সরেজমিনে ঘুরে উপজেলা
বিভিন্ন হাটে দেখা গোলো প্রকাশ্যে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির
মহাউৎসব। সরকার ৪ দশমিক ৫ সেন্টিমিটার বা কম ব্যস বা দৈর্ঘ্যর ফাঁস
জালের (কারেন্ট জাল) নিষিদ্ধ ঘোষনা করলেও তা কোনো কাজে আসছে না।
নিয়ম অনুযায়ী এ আইন অমান্যকারীকে ৫শ টাকা জরিমানা বা ৬ মাসের
জেল অথবা উভয় দন্ডে দন্ডিত করার ঘোষনা রয়েছে। কিন্তু এসব আইনকে
বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এক শ্রেণীর অসাধু মৎস্য শিকারীরা অবাধে কারেন্ট জাল
ব্যবহার করে শিকার করছে পোনা মাছ। এই ধারা অব্যাহত থাকলে বিলুপ্ত হয়ে
যাবে বিভিন্ন নদী-নালা ও বিলের মাছ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451