বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পার্বতীপুরে জমিজমাকে কেন্দ্র করে বাড়িতে হামলা ও ভাংচুর।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১ আগস্ট, ২০১৮
  • ৩৩০ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে জমি দখল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসত বাড়িতে
হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর, গাছ কেটে ফেলা ও আগুন লাগিয়ে দেয়ার ঘটনা
ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার মমিনপুর ইউনিয়নের যশাই
হাট এলাকার সৈয়দপুর উত্তর পাড়া গ্রামের তফুর উদ্দীনের ছেলে আবু তালেবের
বাড়িতে এ হামলা চালানো হয়েছে।
সরেজমিনে গেলে এলাকাবাসী সুত্রে জানা যায়, আবু তালেব তার পৈত্রিক সুত্রে পাওয়া
সৈয়দপুর মৌজার সিএস রেকর্ড অনুযায়ী ২৬০ খতিয়ানের ১৫০, ১৫১, ২০০ এবং ২৬৬
দাগের মোট ৮৩ শতক জমিতে বাড়ি নির্মানসহ ভোগদখল করে স্বপরিবারে বসবাস
করছে। এদিকে একই এলাকার মৃত মফিজ উদ্দীনের ছেলে ইউসুফ আলী(৫০) ও ইয়াকুব
আলী (৪৫)সহ অন্যান্যরা দীর্ঘদিন যাবৎ একই দাগে তাদেরও জমি আছে মর্মে দাবী
করে জোর পূর্বক দখলের চেষ্টা করে আসছে বলে অভিযোগ করেন আবু তালেব। ঘটনার
সুত্র ধরে গত ৬মে আবু তালেব বাদী হয়ে ১৮জনের নাম উল্লেখ্য করে পার্বতীপুর
মডেল থানায় সাধারণ ডায়েরী করেন। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকালে তমিজ
উদ্দীন ও সাজেদুর রহমানের নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল ধারালো অস্ত্র নিয়ে তার
বাড়িতে হামলা চালিয়ে বিভিন্ন জাতের গাছ কর্তন করে খড়ে অগুন লাগিয়ে দেয়। পরে
এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হলে তারা চলে যায়। পরে বাড়ির মালিক আবু তালেব
থানায় জানালে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল যাওয়ার পরে পরিস্থিতি
স্বাভাবিক হয়। তবে যে কোন সময় বড় ধারনের দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।
ঘটনার বিষয়ে তমিজ উদ্দীন ও সাজেদুর রহমানের বাড়িতে গিয়েও তাদের পাওয়া
যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451