বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

বড়াইগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১ আগস্ট, ২০১৮
  • ৩২০ বার পড়া হয়েছে

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে র‌্যাবের সঙ্গে একদল মাদক ব্যবসায়ীর ‘বন্দুকযুদ্ধে’
কাবিল হোসেন (৪৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায়
আহত হয়েছেন দুই র‌্যাব সদস্য। মঙ্গলবার দিনগত রাত ১১টা ৪০ মিনিটে
উপজেলার মহিষভাঙ্গা এলাকার কমিউনিটি ক্লিনিকের পাশে এ বন্দুকযুদ্ধ হয়।
নিহত কাবিল হোসেন উপজেলার জোনাইল ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের
মৃত শহিদুল্লাহ ওরফে শহিদুলের ছেলে।
র‍্যাব-৫, নাটোর ক্যাম্পের স্কোয়ার্ড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোঃ
আজমল হোসেন জানান, রাতে র‌্যাবের একটি টহল দল বড়াইগ্রামের মহিষভাঙ্গা
এলাকায় সড়কে টহল দিচ্ছিল। এসময় একটি মোটরসাইকেল দ্রুতগতিতে চলে
যায়। তাকে গতিরোধ করার চেষ্টা করা হয়। একই সময়ে ওই এলাকার মহিষভাঙ্গা
কমিউনিটি ক্লিনিকের পাশে কিছু লোকের আনাগোনা দেখতে পায়। এ
সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহল দল ওই স্থানের দিকে অগ্রসর
হতে থাকে। একপর্যায়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর
চেষ্টা করে। তাদের আত্মমর্পণের নির্দেশ দেওয়া হলে তারা র‌্যাব লক্ষ্য করে গুলি ছুড়ে।
এসময় আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময়ের পর
ঘটনাস্থলে অজ্ঞাতনামা একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বাকিরা
পালিয়ে যান। এ ঘটনায় আহত হয়েছেন দুই র‌্যাব সদস্য। পরে আহত ব্যাক্তিকে
উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক
একজনকে মৃত ঘোষণা করেন। আর আহত দুই র‌্যাব সদস্যকে প্রাথমিক
চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আরও জানান, এসময় ঘটনাস্থল থেকে একটি
বিদেশি পিস্তল, একর্টি ম্যাগাজিন, পিস্তলের গুলির খালি খোসা, ২৮০ পিস
ইয়াবা ট্যাবলেট ও দুইটি টর্চ লাইট উদ্ধার করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস নিহত ব্যাক্তির
নাম কাবিল হোসেন বলে নিশ্চিত করেন। একই সঙ্গে জানান, তার বিরুদ্ধে
থানায় মাদক সংক্রান্ত ১৩টি মামলা রয়েছে। জেলার অন্যতম শীর্ষ মাদক বিক্রেতা
হিসেবেও তার পরিচিত রয়েছে।**


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451