বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঘুষ দুর্নীতি বাড়ছে, ঘুষখোর দুর্নীতিবাজদের শাস্তি হোক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৯ জুলাই, ২০১৮
  • ৪০৭ বার পড়া হয়েছে

 মুন্সি দরুদ,বীরভূম, পশ্চিমবঙ্গ
ভারত:  মতামত : ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া বা ঘুষ খাওয়া সামাজিক ব্যাধি । ঘুষ লেনদেন না করলে এক শ্রেণীর মানুষদের ঘুম হয় না । অনেকের ঘুষ খাওয়ার ধরন ভিন্ন ভিন্ন । কেউ হাতে হাতে খায়, কেউ টুপিতে খায় । ঘুষকে বাংলায় গতিশীল অর্থ ও ইংরেজিতে ‘স্পিড মানি’ বলা হচ্ছে । মবিল তেল যেমন গাড়ির গতি বাড়ায় তেমনি অনেক ক্ষেত্র ঘুষের টাকা অনেক কাজের গতি বাড়িয়ে দেয় । গতি সৃষ্টিকারী টাকাকেই বলা হয় ‘স্পিড মানি’ ।  দুর্নীতির চাবিকাঠি হলো ঘুষ । ঘুষ দেওয়া-নেওয়া দুর্নীতি, শাস্তিযোগ্য অপরাধ । ঘুষ সমাজে মারাত্মক ক্ষতি করে । আমাদের সমাজে রাস্তাঘাটের টেন্ডার কাড়াকাড়ি, তোলা আদায় বিষয়ক অশান্তি দেখা দেয় । নেতা ও মন্ত্রীদের জমানত টাকাতে দুর্নীতি বা ঘুষের আঁচ শোনা যায় । ‘স্পিড মানি অবৈধ নয়’ এমন ফতোয়া বাঙালি সমাজকে ক্ষতি করবে । সমাজে যেকোনো কাজ তাড়াতাড়ি গুছিয়ে নিতে ঘুষ বা স্পিড মানি ব্যবহার হয়ে থাকে । কলেজে ভর্তি, চাকরিতে দুর্নীতির মূলকারণ ঘুষ । সমাজে দিন দিন ঘুষ লেনদেন বাড়ছে । ঘুষের ব্যবহারে মানুষ অসচেতন হচ্ছে । মানুষের মধ্যে হানাহানি বাড়ছে । ঘুষের টাকা ভাগভাগি নিয়ে বাঁধে গোষ্ঠী কোন্দল । ঘুষ লেনদেনকে দুই ভাবে বলা যায় – সহনশীল ঘুষ ও অসহনশীল ঘুষ । দুর্নীতিবাজরা সমাজসেবার নামে ঘুষ গিলে খায় ।  টাকা নিয়ে যারা সমাজসেবার ঢাক পেটায় সেই সব ঘুষখোর দুর্নীতিবাজদের শাস্তি হোক । ঘুষ দুর্নীতি বন্ধ হোক ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451