মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ীয়ায় বিভিন্ন হোটেলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ জুলাই, ২০১৮
  • ৩৯৭ বার পড়া হয়েছে

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : বুধবার উপজেলার বিভিন্ন হোটেল ও
কনফেকশনারীতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, স্বাস্থ্যের জন্য
ক্ষতিকর নিষিদ্ধ উপকরণ ও বাসী খাবার দিয়ে খাদ্য তৈরি, ওজনে কারচুপি ও মেয়াদোত্তীর্ণ
পণ্য রাখার দায়ে ৫টি প্রতিষ্ঠানে ৩৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে
রাজধানী হোটেল এন্ড রেষ্টুরেন্টে ১৫ হাজার, দুই তারা হোটেলে ৩ হাজার, বিউটিফুল
কনফেকশনারীকে ৮ হাজার, শান্তা মিষ্টিমুখকে ৫ হাজার ও আসিফ স্টোরের নিকট থেকে
২ হাজার টাকা জরিমানা আদায় করে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার
সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক নিশাত মেহের। এসময় সঙ্গে ছিলেন
স্যানিটারী ইন্সপেক্টর মাহবুব হোসেন, ক্যাব ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক
গোলাম রহমান ফিলিপ, এসআইটি লেলিমুজ্জামান লেলিন, ফুলবাড়ীয়া থানার এস.আই
হুমায়ন ও সঙ্গীয় ফোর্স।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451