বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষিকার সঙ্গে নগ্ন অবস্থায় শুতে বাধ্য করা হত নাবালিকাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৩ জুলাই, ২০১৮
  • ৩৪৩ বার পড়া হয়েছে

পাটনা: দিনের পর দিন চলছিল যৌন নির্যাতন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে মুজফফরপুরের হোমের সেই ভয়ঙ্কর ঘটনা। ৪০ জন নাবালিকাকে যৌন হয়রানির শিকার হতে হয়েছিল। এবার সেই ঘটনার আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের হাতে।

জানা গিয়েছে, নাবালিকাদের নগ্ন অবস্থায় শুতে বাধ্য করতেন শিক্ষিকা। এক নাবালিকাকে খুন করা হয়েছে বলেও অভিযোগ। দেহ খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শিক্ষিকা কিরণ নিজেও নগ্ন হয়ে ঘুমোতেন, পাশে থাকত ৩-৪ জন নাবালিকা।

উদ্ধারের পর এক নাবালিকা জানিয়েছে, মৃত ছাত্রীদের দেহ মাটির তলায় পুঁতে দেওয়া হত। এরপরই নতুন করে তল্লাশি শুরু করেছে পুলিশ।

মাসখানেক আগে ওই হোমের যৌন হেনস্থার চিত্র সামনে আসে। একটি এনজিও সেই তথ্য জানতে পেরে প্রকাশ্যে আনে পুরো বিষয়টি। এখনও পর্যন্ত এই ঘটনায় ১০ জন স্টাফকে গ্রেফতার করা হয়েছে। নাবালিকাদের সবাইকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে অন্য জায়গায়।

এই ঘটনায় নীতিশ কুমার সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী প্রতাপ যাদব। আরজেডির তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ”মার্চ মাস থেকে মুজফফরপুরের হোমে দিনের পর দিন কিছু নেরা আর কর্মীরা মিলে ধর্ষণ করেছে ৪০ জন নাবালিকাকে। অনেককে গর্ভপাতে বাধ্যও করা হয়েছে বলে অভিযোগ। নির্যাতিতাদের বয়স ৭ থেকে ১৭-র মধ্যে। মাসের পর মাস এর শিকার হয়েছে তারা। কয়েকজন নাবালিকার খোঁজ পাওয়া যায়নি।

 

সুত্র, কলকাতা ২৪/৭.কম


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451