বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৯ বছর বয়সী  সৎ মেয়েকে ধর্ষণের পর হত্যা: বাবার মৃত্যুদণ্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৮ জুলাই, ২০১৮
  • ৩৪৪ বার পড়া হয়েছে

 
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলায় নয় বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অপরাধে আলামিন (৩৭) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নিহত শিশু শরণখোলা উপজেলার রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

আজ বুধবার (১৮ জুলাই) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. হাফিজুর রহমানের আদালতে এই রায় ঘোষণা করেন। একই সাথে আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলামিন, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৬ সালে শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে আলামিনের সাথে মায়ার মা স্বামী পরিত্যাক্তা পুতুল বেগমের বিয়ে হয়। শিশু মায়া আক্তার ২০১৬ সালের ২০ ডিসেম্বর বিকেলে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ওইদিন রাতে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পুলিশ আলামিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার দায় স্বীকার করে। পরে আসামির দেওয়া স্বীকারোক্তিতে মঠেরপাড়া এলাকার ধান ক্ষেত থেকে মায়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশু মায়ার নানা দুলাল হাওলাদার বাদী হয়ে শরণখোলা থানায় আলামিনকে আসামি করে একটি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শরণখোলা থানার উপপরিদর্শক এসআই আমির হোসেন ২০১৭ সালের ২১ এপ্রিল আলামিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। দীর্ঘ শুনানিতে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই দণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট খান সিদ্দিকুর রহমান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451