মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেনাপোল বন্দরে বিজিবি প্রত্যাহারে বাণিজ্য সচল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮
  • ৩৬৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল বন্দর অভ্যন্তরে কাস্টমস ওয়েব্রীজ থেকে বিজিবি প্রত্যাহার করে
নেয়ার পর আজ মংগলবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দু দেশের মধ্যে
আমদানি রফতানি বানিজ্য সহ বন্দর থেকে সব ধরনের মালামাল খালাশ
প্রক্রিয়া শুরু হয়েছে। টানা দ ুদিন পর আমদানি রফতানি চালু হওয়ায় বন্দরে
ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য।
গত সোমবার রাতে বেনাপোল কাস্টমস কমিশনারের অফিসে চোরাচালান
প্রতিরোধ কমিটির এক সভায় বন্দর থেকে বিজিবি প্রত্যাহারের সিদ্ধান্ত
গৃহীত হয়।
বেনাপোল বন্দরে আমদানীকৃত পন্য মাপার ওয়েইং স্কেলে বিজিবি
প্রত্যাহারের দাবিতে গত রোববার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানী
রফতানী বানিজ্য সহ পন্য খালাস প্রক্রিয়া বন্ধ করে দেয় বন্দর ব্যবহারকারী
সংগঠনগুলো। আমদানী রফতানী বন্ধ থাকায় দুদেশের বন্দর এলাকায় আটকা পড়ে
শত শত পন্য বোঝাই ট্রাক। বৈধ রুটে আমদানিকৃত পণ্যচালানে কাস্টমস ও
বন্দরের কার্যক্রমের বাইরে বিজিবির কাষ্টমস আইন বহির্ভূত হস্তক্ষেপের ফলে
বেনাপোলের সামগ্রিক বাণিজ্য ও রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব
পড়েছে বলে কাস্টমস কর্মকর্তারা জানান। দ ুদিনে ৩০ কোটি টাকার রাজস্ব
ক্ষতি হয়েছে।
আজ সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ৩২০ ট্রাক মালামাল আমদানি হয়েছে
ভারত থেকে। ভারতে ১২০ ট্রাক মালামাল রফতানি হয় বিকেল পর্যন্ত।
বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট এসোসিয়েশনের এমদাদুল
হক লতা জানান,বিভাগীয় ট্রাস্কফোর্সের সাথে কাস্টমস কর্মকর্তাদের
ফলপ্রসু বৈঠকে বন্দর থেকে বিজিবি প্রত্যাহার করে নেয়ায় ব্যবসায়ীরা
অনির্দিস্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের
আইন এবং বিভিন্ন সময়ে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্দেশনা
বিজিবি উপেক্ষা করে বন্দর ও কাস্টমস ওয়েইং স্কেলে বসে আমদানি
পণ্যচালানের ওজন পরিমাপ করা শুরু করলে বিজিবি ,কাস্টমস ও ব্যবসায়ীদের
মধ্যে বিরোধ সৃস্টি হয়।
তবে কাষ্টমস কর্তৃপক্ষ বলছে, আইনে বলা হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য
কার্যক্রম সম্পাদনে উল্লিখিত আইন, প্রজ্ঞাপন ও বিধি বিধান উপেক্ষা করে
কাস্টমস ও বন্দরের কার্যক্রমে বিজিবির এহেন কর্মকান্ড সম্পূর্ণভাবে আইন
বহির্ভূত।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে; কর্নেল আরিফুল হক জানান, স্বরাস্ট্র
মন্ত্রনালয়ের নির্দেশে বিজিবি বন্দরে কাস্টমস ওয়ে ব্রীজে তদারকির দায়িত্ব
গ্রহন করে। কাস্টমস এর কাজে হস্থক্ষেপ করার কোন ইচ্ছা বিজিবির নেই।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451