বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিয়মিত সেক্সের ৭ উপকারিতা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮
  • ৪১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

সেক্স শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বলেই বিশেষজ্ঞদের মত। টাইমস্ অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে নিয়মিত সেক্স ডাক্তার থেকে দূরে রাখে। প্রতিদিন সম্ভব না হলেও অন্তত নিয়মিত সেক্স সাতটি উপকারিতা নিয়ে আসে- এমনটাই বলা হচ্ছে সে প্রতিবেদনে। সেক্সকালে অনেক ক্যালরি পোড়ে, এতে শরীরচর্চার সব উপকারিতা পাওয়া যায়। সপ্তাহে অন্তত তিনবার ১৫ মিনিট করে সেক্স এক বছরে ৭৫০০ কিলোক্যালরি ক্ষয় করে যা ৭৫ মাইল জগিং করার সমান! আর দ্রুত শ্বাস-প্রশ্বাস শরীরে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেয়। সেক্সের সময় টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় যা শরীরের হাড় ও মাংসপেশী সবল করে।

সেক্সের সাতটি উপকারিতা হচ্ছে :

১. ভালো ঘুমে সহায়ক

সেক্স করার পর আপনার যথেষ্ঠ হালকা মনে হবে। আপনার রাতের ঘুম অসাধারণ হবে, যা আপনার শারীরিক সুস্থতার জন্য জরুরি। রাতের ভালো ঘুম আপনাকে দিনে বেশ চাঙ্গা রাখবে।

২.  সেক্স একটি অসাধারণ শরীরচর্চা!

সেক্সের সময় অসাধারণ শরীরচর্চা হয়ে থাকে। বিভিন্ন শরীরচর্চায় যেসব শারীরিবৃত্তীয় পরিবর্তনগুলো আসে সেক্সের সময়ও এর অনেকগুলো হয়ে থাকে। শ্বাস-প্রশ্বাসের সাথে শরীরে প্রচুর অক্সিজেন সরবরাহ হয়। শরীরচর্চার সকল উপকারিতায় পাওয়া যায় সেক্সে।

৩. সেক্স দীর্ঘজীবী করে

সেক্সের পর অর্গাজম হলে ডিহাইড্রোপিয়ানদ্রোস্টেরন নামে একটি হরমোন নিঃসরিত হয়। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরের টিস্যু পুনর্গঠন করে এবং ত্বককে চিরতরুণ রাখে। যেসব পুরুষের প্রতি সপ্তাহে অন্তত দুবার অর্গাজম হয় তারা কয়েক সপ্তাহের মধ্যে একবার অর্গাজম হওয়া পুরুষদের চেয়ে বেশি বাচে।

৪. ব্যথা-বেদনা দূর করে

বিভিন্ন সাধারণ ব্যথা-বেদনা অনেক ভোগান্তি নিয়ে আসে। মাথাব্যথা সহ শরীরের সাধারণ ব্যথার উপশমে সেক্স অনেক উপকারী। জিনা অগডেন নামে একটি প্রতিষ্ঠানের পরিচালিত গবেষণায় দেখা যায় অর্গাজমের সময় সাধারণত ব্যথা অনুভব হয় না। যেসব নারী ও পুরুষ নিয়মিত সেক্স করেন তাদের সাধারণ ব্যথা-বেদনায় পেইনকিলার ব্যবহার করতে হবে না। সেক্স একটি অসাধারণ পেইনকিলার।

৫. প্রোস্টেট গ্রন্থিকে রক্ষা করে

প্রোস্টেট গ্রন্থি থেকেই আমাদের বেশিরভাগ হরমোন নিঃসরিত হয়। হরমোন নিঃসরিত না হলে এটা গ্রন্থিতে থেকে যায়। ফলে এটা ফুলে উঠতে পারে এবং বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। নিয়মিত হরমোন নিঃসরণ শরীরের এই গুরুত্বপূর্ণ গ্রন্থিকে সবল রাখে এবং তারুণ্য ধরে রাখে।

৬. পুরুষের ইরেক্টাইল ডিসফাংশনস্ প্রতিরোধ করে

চল্লিশ বছরের বেশি বয়সী ৫০ শতাংশ পুরুষ অস্থায়ী বা স্থায়ী ইরেক্টাইল ডিসফাংশন এর শিকার হন। এই নপুংশকতার সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে সেক্স! নিয়মিত সেক্সে পুরুষের যৌনাঙ্গে রক্ত সরবরাহ করে, তার শিরা উপশিরা সবল রাখে।

৭. চাপ মুক্ত করে

চাপ বা স্ট্রেস এই সময়ের নিত্যসঙ্গী। এটা শরীর ও মনে বিভিন্ন সমস্যা তৈরি করে। সেক্সের সময় ডোপামিন নামে একটি উপাদান তৈরি করে শরীর; যা স্ট্রেস হরমোন এনডর্ফিনের বিপক্ষে লড়াই করে। নিয়মিত সেক্স চাপমুক্ত জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুসঙ্গ!

এ থেকে বোঝা যাচ্ছে প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীর জন্য নিয়মিত সেক্স কত উপকারী, কত প্রয়োজনীয়।

সূত্র: টাইমস্ অব ইন্ডিয়া


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451