শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে বিএনপির গণসংযোগে ককটেল বিস্ফোরণে সাংবাদিকসহ আহত ৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮
  • ২৮৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ  

রাজশাহীতে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের গণসংযোগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

১৭ জুলাই ২০১৮ মঙ্গলবার সকালে নগরীর সাগরপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের রাজশাহী প্রতিনিধি আদিত্য চৌধুরী, স্বপন কামার, বিএনপির কর্মী হাবিবুর রহমান, খোকন ও কালু।

আহত স্বপন কামারের ছেলে প্রচিন কামার জানায়, মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে সাগরপাড়া মোড়ে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের উপস্থিতিতে এই একলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। আর পাশে বক্তব্য দিচ্ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। হঠাৎ তিনটি মোটর সাইকেলে করে মুখোশধারী দুর্বৃত্তরা এসে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর তারা দ্রুত সাগরপাড়া থেকে টিকাপাড়ার রাস্তা হয়ে পালিয়ে যায়।

এ সময় তাদের হাতে শটগান ছিলো বলে জানায় স্থানীয়রা। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব উপস্থিত আছে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।

এদিকে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম বাবুল বলেন, আওয়ামী লীগের জন্ম মাটি ও মানুষ থেকে। বোমা, আগুন সন্ত্রাসের কাজ আওয়ামী লীগ করে না। এ ঘটনা কে বা কারা করেছে আমরা তা জানিনা।

মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং ঘটনাস্থলে বোয়ালিয়া থানা পুলিশ পাঠানো হয়েছে বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন।

 

সুত্র, নাগরিক


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451