শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ বিশ্বের ১৪০টিরও বেশী দেশে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি করছে: শিল্পমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ৫৩৩ বার পড়া হয়েছে

মোঃ ফরহাদ হোসেন,স্টাফ রিপোটার:

বর্তমানে বাংলাদেশ বিশ্বের ১৪০টিরও বেশী দেশে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি করছে বলে জানালেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।

তিনি বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দুই দিন ব্যাপি ডিআইইউ এনএফই ক্যারিয়ার এক্সপো ২০১৮ উদ্বোধন কালে তিনি একথা বলেন।

শিল্পমন্ত্রী এসময় আরও বলেন ২০২১ সালের মধ্যে বাংলাদেশ খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পখাতে বিলিয়ন ডলার রপ্তানি সম্ভব হবে বর্তমানে দেশে প্রায় ২৫ লাখ ব্যবসায়ী খাদ্য ব্যবসার সাথে জড়িত দেশে এখন ২’শ ৪৬টি উন্নতমানের মাঝারি আকারের খাদ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান রয়েছে এসব শিল্প প্রতিষ্ঠানে উন্নত প্রযুক্তি এবং দক্ষ কারিগরি জনবলের স্বল্পতা রয়েছে অথচ আমাদের দেশে বিশ^বিদ্যালয়গুলো থেকে পাস করা গ্রাজুয়েটরা চাকরি খুঁজে পায় না কারণ তারা একাডেমিক শিক্ষার বাইরে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হয়নি। এসময় তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশে^র কাছে উন্নয়নের রোল মডেল রাষ্ট্রয়ত্ত চিনিকলে আখের বিকল্প হিসেবে সুগারবিট থেকে চিনি উৎপাদনের লক্ষে প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে আমরা তৃণমুল পর্যায়ে মানসম্মত খাদ্য শিল্প স্থাপনের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছি।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড.ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি এএফএম ফখরুল ইসলাম মুনশি,আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার.উপ-উপাচার্য অধ্যাপক ড.এস এম মাহবুব উল হক মজুমদারসহ আরো অনেকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451