বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

বায়রা কার্যনির্বাহী কমিটির নির্বাচন করতে নির্দেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৩২৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন অনলাইন ঃ 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০ সেপ্টেম্বরের মধ্যে করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। তাঁকে সহযোগিতা করেন ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার রেশাদ ইমাম অমিত। অপরপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, ১২ জুলাই এ কমিটির মেয়াদ শেষ হচ্ছে। ১৩ জুলাই থেকে দ্বিতীয় প্রশাসনিক কর্মকর্তা এর দায়িত্ব নেবেন এবং ২০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

এর আগে গত ২৮ মে আবদুল আলীমসহ বায়রার ১০ সদস্যের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ আরে নয় মাস বাড়িয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

ওই দিন ব্যারিস্টার রাশনা ইমাম বলেছিলেন, ২০১৬ সালের ১৩ জুলাই দুই বছরের জন্য বর্তমান কমিটি নির্বাচিত হয়। এ কমিটির মেয়াদ চলতি বছরের ১২ জুলাই পর্যন্ত। মেয়াদ শেষের দিকে আসায় চলতি বছরের ২২ মার্চ বায়রার নির্বাচন বোর্ড নির্বাচনের জন্য নতুন তারিখ ঘোষণা করে। নতুন তারিখ ২৪ জুন। কিন্তু এর মধ্যে বর্তমান সভাপতি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে একটি আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে এ কমিটির মেয়াদ আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আবেদনে সভাপতি রোজা, ঈদ, হজ, বর্ষা ও জাতীয় নির্বাচনের কারণে সময় বৃদ্ধির কথা বলেন। এর বিরুদ্ধে রিটের পর আদালত তা স্থগিত করেন। হাইকোর্টের ওই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে বায়রা। সেই আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ উপরোক্ত আদেশ দিয়েছেন।

সুত্র, -ntv

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451