শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

থাইল্যান্ডে গুহা থেকে আরো ৮ কিশোর, কোচকে উদ্ধারের অপেক্ষা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৩০৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ঃ 

থাইল্যান্ডে চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং থেকে গুহা থেকে আরো আট কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে অভিযান ফের শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে। আজ সোমবার সকালেই গুহার ভেতরে প্রবেশের কথা রয়েছে উদ্ধারকারী দলের।

এরই মধ্যে গতকাল রোববার রাতে চার কিশোরকে গুহার অভ্যন্তর থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন ডুবুরিরা। গুহার ভেতরে পানি কম থাকায় ধারণার চেয়ে কম সময়ে তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। চার কিশোরকে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিয়াং রাই রাজ্যের স্বাস্থ্য বিভাগের প্রধান টোসাথেপ বুনথং বার্তা সংস্থা রয়টার্সকে জানান, উদ্ধারের পর পরই শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

বিবিসি জানায়,  প্রায় চার কিলোমিটার দীর্ঘ ও আঁকাবাঁকা সুড়ঙ্গের ভেতর দিয়ে শিশুদের বাইরে আনার জন্য ডুবুরিরা নানা ধরনের যন্ত্রপাতি ব্যবহার করেছেন। প্রতিটি শিশুর সঙ্গে দুজন করে ডুবুরি থাকছেন।
গত ২৩ জুন ওই প্রদেশের থাম লুয়াং গুহায় আটকা পড়ে ১২  খুদে ফুটবলার ও তাদের কোচ। শুষ্ক অবস্থায় সেখানে অভিযানে গিয়ে বিপদে পড়ে যায় তারা। ভারি বর্ষণের কারণে গুহা থেকে তারা আর বের হতে পারেনি। ওই ঘটনার নয় দিন পর গত ২ জুলাই আটকেপড়াদের ব্যাপারে জানতে পারে সবাই।

উদ্ধারকারী দলে ১৩ বিদেশি ডুবুরি, ৫ থাই নেভি সিলের সদস্য রয়েছেন। নানাভাবে মোট ৯০ জন ডুবুরি সহায়তা করছেন উদ্ধার অভিযানে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451