বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাগেরহাটে মোরেলগঞ্জে এক বৃদ্ধা মায়ের আকুতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ জুলাই, ২০১৮
  • ৫১৮ বার পড়া হয়েছে

 

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা কাঠালতলা গ্রামের
অশীতিপর বৃদ্ধা মহরুন নেছা । পানগুছি নদীর ভাঙ্গনের
মুখে একটি খুঁপড়ি ঘরে তার বসবাস। ছেলে
সন্তানেরা অনেকেই মোরেলগঞ্জে বাইরে থাকেন। ছেলে
মোশারেফ কাজী এলাকায় না থেকেও মিথ্যা মামলার শিকার
হয়েছেন। তাই বৃদ্ধা মা তার সন্তান নির্দোষ দাবি
করে মামলা থেকে রেহাই পাবার আকুতি জানিয়েছেন
পুলিশ প্রশাসনের কাছে।

বৃদ্ধা মা মহরুন নেছা জানান, মোরেলগঞ্জ থানা পুলিশ
শুক্রবার তার বাড়ির নিকটবর্তী একটি পরিত্যক্ত বাড়ি থেকে
এক কেজি গাঁজা ও সরঞ্জাম উদ্ধার করেছে বলে তিনি

জেনেছেন। ঐ পরিত্যক্ত বাড়িটি জনৈক আব্দুল হামিদ
মহুরীর। দীর্ঘদিন ধরে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে
আছে। পুলিশ হামিদ মহুরীর পরিত্যক্ত ঘর থেকে মাদকদ্রব্য
উদ্ধার করলেও এ মামলায় তার পুত্র মোশারেফ কাজী ওরফে মোশা
কাজীকে জড়ানো হয়েছে।

এলাকাবাসী জানায়, পরিত্যক্ত ঘরটি আব্দুল হামিদ মহুরীর।
পার্শ্ববর্তী বাড়ির গৃহবধূ শেফালী বেগম , রুস্তুম
কাজী সহ এলাকার অনেকেই বলেছে পরিত্যক্ত বাড়ি
মোশারেফ কাজীর নয়। সে দীর্ঘদিন যাবৎ ঢাকায়
রয়েছেন। অথচ তার বিরুদ্ধে মামলা হয়েছে।

থানা অফিসার ইন চার্জ ঠাকুরদাশ মন্ডল জানান, গোপন
সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে অভিযান চালিয়ে
পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা ও বাটখারা উদ্ধার

করে। তবে ওটা মোশা কাজীর বাড়ি নাকি অন্য কারো তা
তদন্ত করে দেখা হবে।

আর এ উদ্ধারের ঘটনায় মোশা কাজী সহ একাধিক
আসামী করে মোরেলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে
মামলা দায়ের হয়েছে।*ছবি দেয়া আছে


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451