মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ ও পাচারের দায়ে দুইজনকে ১৫ বছর কারাদণ্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮
  • ৪৮৩ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি,
নাটোরের ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ ও পাচারের দায়ে দুইজনকে ১৫ বছর করে কারাদণ্ড ও এক
লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার (০৫ জুলাই) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক
রেজাউল করিম এই রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকার
নাসিমুদ্দিনের ছেলে ট্রাক চালক সেলিম রেজা, মাঈনুল ইসলামের ছেলে চালকের সহকারী
হাসান আলী।
নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানায়, গোপন সংবাদের
ভিত্তিতে ২০১৬ সালের ৪ মে ভোরে গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের
কাছিকাটা টোলপ্লাজায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় চট্রগ্রাম
থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি ট্রাকে তল্লাশী করে গোয়েন্দা পুলিশ।
তল্লাশীকালে ট্রাকের চালকের সীটের নিচে ফ্যানের প্যাকেটের ভিতর থেকে ৪০ হাজার পিচ
ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও চালক সহ তিনজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে
মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে পুলিশ। পরে পুলিশ আটককৃত তিনজনের
মধ্যে দুই জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ দুই বছর মামলার সাক্ষ্য
প্রমাণ শেষে বিচারক অভিযুক্ত দুইজনকে ১৫ বছর করে কারাদন্ড সহ ১ লাখ টাকা করে
জরিমানা অনাদায়ে আরো ১ বছর করে কারাদন্ডের আদেশ দেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451