বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা মামলায় তিন জন আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৪৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,গোপালগঞ্জ : গোপালগঞ্জ চাঞ্চল্যকর পৌর
আওয়ামীলীগের সহ-সভাপতি শরীফ আসাদুজ্জামান টিটোকে হত্যার সঙ্গে
জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো
পান্নু শেখ, মো:আজিজুল ও সালমা বেগম। এদের সকলের বাড়ী নড়াইল
জেলার চরসিংগাতি গ্রামে।

এ ঘটনায় নিহতের ছোট ভাই আশিকুজ্জামান শরীফ বাদী হয়ে সোমবার
রাতে (০২/০৭/২০১৮ ইং) একটি হত্যা মামমল দায়ের করেছেন । নড়াগাতি
থানার মামলা নং-২ তাং ০২/০৭/১৮ ইং। ওই মামলায় ১৮ জনের নাম ও অজ্ঞাত
আরো ১০/১২ জনকে আসামী করা হয়েছে।
উল্লেখ্য ১ জুলাই রবিবার বেলা আনুমানিক সাড়ে ১২ টার দিকে টিটো
শরীফ মটর সাইকেলে করে গোপালগঞ্জ-নড়াইলের সীমান্তবর্তী
চরসিংগাতির ইট ভাটা থেকে ফিরছিলেন। পথিমধ্যে এক দল দুর্বৃত্ত তার
পথরোধ করে ফুলকুচি (মাছ মারা যন্ত্র বিশেষ) কুপিয়ে মটর সাইকেল
থেকে ফেলে দেয়। পরে ডান হাত কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে।
এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলা কেটে তাকে হত্যা করে।
মঙ্গলবার নড়াইল জেলার নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলমগীর
হোসেন মুঠো ফোনে জানান ইতোমধ্যে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে
তিন জন কে আটক করা হয়েছে এবং মামলার অপর আসামীদের গ্রেফতারের
জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451