শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

সিংড়ায় যুবকের মরদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৪৬৮ বার পড়া হয়েছে
সিংড়ায় যুবকের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের জোড়মল্লিকা ব্রীজ
এলাকায় রাসেল (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে সিংড়া থানা
পুলিশ। নিহত রাসেল জোড়মল্লিকা গ্রামের উবেদ আলীর ছেলে। পুলিশ লাশটি
উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
প্রত্যক্ষদর্শী,পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে বন্ধুদের সাথে
ফুটবল খেলা শেষে সঁন্ধ্যায় গ্রামের চা স্টলে বসে আড্ডা দেয় রাসেল। পরে রাত ৯
টার দিকে তাকে তার মা ফোন দেয়, কিন্তু অন্য কেউ রিসিভ করে কথা বলেনা
এক পর্যায়ে ফোনের টাকা ও চার্জ শেষ হওয়ায় আর কথা বলা হয়নি। রাতে
বৃষ্টি আসায় বিশ্বকাপ খেলা দেখে ছেলে বাড়ি ফিরে আসবে মনে করে
ঘুমিয়ে পড়ে সবাই। এদিকে সকালে ছেলের ফোন বন্ধ পেয়ে আত্মীয়দের
বাসায় খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন।
সকাল ৯ টার দিকে গ্রামের এক রাখাল গরু নিয়ে মাঠে যাওয়ার সময় জমির
ড্রেনে লাশটি পরে থাকতে দেখে সবাইকে খবর দেয়। খবর পেয়ে লাশ সনাক্ত করে
কান্নায় ভেঙ্গে পড়ে নিহতের পরিবার। ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে
হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। রাসেল গত বছর জোড়মল্লিকা
নিংগইন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিল। কিন্তু
কৃতকার্য না হওয়ায় এ বছর আবারো কারিগরি স্কুলে ভর্তি হয়। রাসেলের
বড় ভাই বিদেশে থাকে।
রাসেলের বাবা উবেদ আলী জানায়, সে রাতে রাসেলের ফোনে কয়েকবার ফোন
দিলে অন্য কেউ রিসিভ করলেও কথা বলেনি। এক পর্যায়ে ফোনের টাকা ও
চার্জ শেষ হওয়ায় আর কথা বলা হয়নি। আমি আমার ছেলের হত্যাকারীদের
বিচার চাই।
শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল জানান, ঘটনা শুনে
সেখানে যাই, নিহতের পরিবারকে সান্তনা দিয়েছি। সব ধরনের
সহযোগিতা করা হবে। আশা করি দ্রুত হত্যার রহস্য বেড়িয়ে আসবে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে
ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে
ও মরদেহের ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451