বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

জামিন পেলেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৫৬২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দুর্নীতির মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার বিচারক মুহাম্মদ সুফিয়ান আবদুল রাজাক দুই লাখ ৪৭ হাজার ডলারের মুচলেকায় নাজিবের জামিন আবেদন মঞ্জুর করেছেন।
এ ছাড়া আদালত তাকে তার কূটনৈতিক পাসপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

জামিন আদেশের পর নিজেকে অভিযোগ থেকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে নাজিব আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

সাত সদস্যের একটি আইনজীবী দল আদালতে নাজিবের পক্ষে ছিল। এতে নেতৃত্ব দেন জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ শাফি আবদুল্লাহ। অন্যদিকে ছিল নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল টমি টমাসের নেতৃত্বে একটি ১২ সদস্যের প্রসিকিউটর দল।

গতকাল মঙ্গলবার বিকালে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (ওয়ানএমডিবি) অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা টাস্কফোর্সের কর্মকর্তারা কুয়ালালামপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করেন।

তিনি আজ কুয়ালালামপুরের একটি আদালতে হাজির করে তার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের কারণে ফৌজদারি আইনে তিনটি ও ক্ষমতার অপব্যবহারজনিত কারণে আনা আরেকটি অভিযোগের শুনানি হয়। তবে আদালতে অভিযোগের শুনানিকালে নাজিব নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তার বিরুদ্ধে আনা চারটি অভিযোগের প্রতিটিতে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451