বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারত থেকে এবার হজে যাচ্ছেন রেকর্ড সংখ্যক মুসল্লি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮
  • ৫৫০ বার পড়া হয়েছে
haj-pilgrimage-

অনলাইন ডেস্কঃ হজ যাত্রায় ভারতের কেন্দ্রীয় সরকারের সমস্ত ভর্তুকি প্রত্যাহার করার পরও দেশের ইতিহাসে এবছর সর্বোচ্চ সংখ্যক মুসল্লি হজে যাচ্ছেন। পেছনের সব রেকর্ড ভেঙে এবার পবিত্র হজ পালনে যাচ্ছেন ১ লাখ ৭৫ হাজার ২৫ জন ভারতীয়। খবর নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের।কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি এক বিবৃতিতে জানিয়েছেন, হজের জন্য এবছর মোট ৩ লাখ ৫৫ হাজার ৬০৪টি আবেদন জমা হয়।

পুরুষ আবেদনকারী ছিলেন ১ লাখ ৮৯ হাজার ২১৭ জন আর নারী আবেদনকারী ছিলেন ১ লাখ ৬৬ হাজার ৩৮৭ জন। হজ কমিটি থেকে হজ যাত্রার অনুমোদন পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ২৫ জন। ভারতের ইতিহাসে এই প্রথম এতো বেশি সংখ্যায় মানুষ হজ করতে যাচ্ছেন বলে দাবি নকভির।এছাড়াও এবার হজ যাত্রায় রেকর্ড করছেন মুসলিম নারীরাও। এই প্রথমবার মুসলমান নারীরা মেহরাম বা পুরুষসঙ্গী ছাড়াই হজ যাত্রায় অংশ নিতে পারছেন। এবছর ১৩০৮ জন নারী ‘মেহরাম’ছাড়াই হজে যাচ্ছেন।হজ কমিটির পক্ষে জানানো হয়েছে, ১৭ জুলাই কলকাতার হজযাত্রীরা সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন। ২০ জুলাই বারানসি, ২১ জুলাই বেঙ্গালোর, ২৬ জুলাই গোয়া ও ২৯ জুলাই আওরঙ্গবাদ, চেন্নাই, মুম্বাই ও নাগপুরের হজযাত্রীরা রওনা দেবেন। ৩০ জুলাই রাঁচি, ১ আগস্ট আহমেদাবাদ, ৩ অগাস্ট ভূপালের হজযাত্রীরা রওনা দেবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451