বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুর কে শতভাগ স্কাউট উপজেলা ঘোষণা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৪৬৯ বার পড়া হয়েছে
লালপুর কে শতভাগ স্কাউট উপজেলা ঘোষণা

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ স্কাউট কার্যক্রম
পরিচালিত হওয়ায় লালপুর কে স্কাউট উপজেলা হিসেবে ঘোষণা করেছেন নাটোর জেলা
প্রশাসক ও বাংলাদেশ স্কাউট নাটোর জেলা শাখার সভাপতি শাহিনা খাতুন।
সোমবার (০২ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও স্কাউট লালপুর শাখার আয়োজনে লালপুর
উপজেলা বিআরডিবি হলরুম চত্বরে অনুষ্টিত হয় স্কাউট সমাবেশে । এতে প্রধান
অতিথি নাটোর জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউট নাটোর জেলা শাখার সভাপতি
শাহিনা খাতুন তার বক্তব্যে বলেন, ‘সোনার বাংলাদেশ গড়তে দরকার সোনার মানুষ।
স্কাউটের মাধ্যমে গড়ে তোলা যায় সোনার মানুষ। সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষা,
প্রাকৃতিক দূর্যোগ, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধ ও বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় সহায়তা
করার লক্ষ্যে নাটোর জেলার দ্বিতীয় লালপুর উপজেলাকে স্কাউটস উপজেলা হিসাবে ঘোষণা
করেন তিনি।’
স্কাউট সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও
বাংলাদেশ স্কাউট নাটোর জেলা শাখার কমিশনার এনামুল হক, লালপুর উপজেলা চেয়ারম্যান
হারুনর রশিদ পাপ্পু, মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার পারুল, নাটোর জেলা
মাধ্যামিক শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, সহকারী জেলা শিক্ষা অফিসার হাবিবুর
রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা
অফিসার এস এম আসাদুর জামান, প্রাথমিক শিক্ষা অফিসার ইয়াকুব আলী প্রমুখ। এ
সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত
ছিলেন।
এ ছাড়াও লালপুর উপজেলার ১১২ টি প্রাথমিক, ৫৬ টি উচ্চ মাধ্যামিক ও ১৪ টি
মাদ্রাসায় স্কাউট কার্যক্রম চালু রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451