শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে শিশু ধর্ষণ : বাবাআটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৫০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ১১ বছরের এক শিশু
ধর্ষিত হয়েছে। ধর্ষণকারী শিশুটির বাবা কাঠ মিস্ত্রি দুখুমিয়া (৩৫)। এ
অভিযোগে সোমবার দুপুরে শহরতলীর ঘোষেরচর একটি ভাড়া বাসা থেকে
পুলিশ ধর্ষককে আটক করেছে। একই সাথে ভিকটিম শিশু ও তার মা
নাছিমা বেগম কে পুলিশ হেফাজতে নিয়েছে। ধর্ষক দুখু মিয়া সদর
উপজেলার চর মানিকদাহ গ্রামের কাকা মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, দুখু মিয়ার স্ত্রীর অনুপস্থিতিতে তার নিজের শিশু
মেয়েকে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণ করে। ভয় এবং লোক লজ্জায়
শিশুটি এ ঘটনা কাউকে জানায়নি। এমনকি নিজের মাকেও বলেনি।
এভাবে প্রায় বছর খানেক ধরে এ ঘটনা চলতে থাকে। নাছিমা বেগম
বাড়িতে না থাকলে প্রায়ই দুখু মিয়া মেয়েকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে
থাকে। এটা দেখে এলাকাবাসীর মনে সন্দেহ জাগে। এ কারনে সোমবার
এলাকাবাসী জোর করে দরজা খুলে বিষয়টির সত্যতা জানতে পায় এবং দুখু
মিয়াকে মারপিট করে পুলিশে দেয়। পুলিশ শিশুটি ও তার মা এবং ধর্ষক
বাবাকে জিজ্ঞাসাবাদ করে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451