বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ধর্ষন চেষ্টার শিকার ৭ম শ্রেণীর ছাত্রীর বিয়ের দাবিতে অবস্থান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ জুলাই, ২০১৮
  • ৪৭৫ বার পড়া হয়েছে

 

নীলফামারী জেলা প্রতিনিধি॥ নীলফামারীতে বিয়ের দাবিতে অবস্থান নেন সপ্তম শ্রেনীর
ছাত্রী মোসলেমা আক্তার। সে সদরের লক্ষীচাপ ইউনিয়নের বল্লমপাঠ সরকার পাড়া গ্রামের
আমিনুর রহমানের মেয়ে ও লক্ষীচাপ কাচারী পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাএী ।
জানা যায়,একই ইউনিয়নের সহদেব বড়গাছা ককই পাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে
জিয়ারুল ইসলাম (২২) বিয়ের প্রলভোন দিয়ে মোসলেমার বাড়ীতে গিয়ে তাকে একা
পেয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। মেয়ের চিৎকারে এলাকাবাসি ছুটে এসে
জিয়াকে আটক করেন। আটকের পর গ্রামের লোকজনকে স্বীকার উক্তি দেয়, আমি তাকে
বিয়ে করব। সে এই কথা বলে সকলের চোখ ফাঁকি দিয়ে রাতেই পালিয়ে গিয়ে জানায়,
সে আর তাকে বিয়ে করবেনা।
নিরুপায় হয়ে মোসলেমা গত ২৬ জুন হতে বিয়ের দাবীতে ছেলের বাড়ীতে অবস্থান করেন।
এতে কয়েকবার শালিশ বৈঠক হলেও আজও মেয়েটির কোন ব্যবস্থা হয়নি।
শনিবার (৩০ জুন) বিকালে মেয়েটি বলেন, আমি বিয়ের দাবীতে ৫দিন থেকে জিয়ার
বাড়ীতে অবস্থান করছি, কিন্তু আজও আমার বিয়ের ব্যবস্থা হয়নি, তারা আমাকে টাকা
দিয়ে পাঠিয়ে দেয়ার পায়তারা করছে। সে আরো বলেন, আমার ইজ্জতের ক্ষতি হয়েছে, আমি
টাকা দিয়ে কি করব? বিয়ে না করা পর্যন্ত নিজ বাড়ীতে ফিরে যাবো না। এদিকে,
মেয়ের বাবা আমিনুর রহমান বলেন, আমার মেয়ের বিয়ের ব্যবস্থা না হলে আমি আইনের
আশ্রয় নিব।
এ ব্যাপারে, লক্ষীচাপ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, আমি অনেক চেষ্টা
চালাচ্ছি বিষয়টি সমাধানের জন্য তবে মেয়েটির বিয়ের বয়স না হওয়ায় সমস্যায় পরতে
হয়েছে। তিনি বলেন, আজ কালের মধ্যে যে কোন একটি সমাধান হয়ে যাবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451