শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

আজ ঢাকায় আসছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট, যাবেন রোহিঙ্গা ক্যাম্পেও

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ৫২৬ বার পড়া হয়েছে
আজ ঢাকায় আসছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট, যাবেন রোহিঙ্গা ক্যাম্পেও

বাংলার প্রতিদিন ঃ

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম তিনদিনের সফরে আজ শনিবার বিকেলে ঢাকায় আসছেন। সফরকালে তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখতে কক্সবাজার যাবেন।জিম ইয়ং কিম এই সফরে রোহিঙ্গাদের মানবউন্নয়নে বিশ্বব্যাংকের পক্ষ থেকে বড়  অনুদানের ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।

রোহিঙ্গাদের সহায়তায় বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানানোর পরই মূলত আন্তর্জাতিক ফোরাম ও দাতা সংস্থার প্রধানরা বাংলাদেশ সফর শুরু করেছেন, বলে জানিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত এপ্রিলে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকে নির্যাতিত রোহিঙ্গাদের সাহায্যের প্রতিশ্রুতি দেয় বিশ্বব্যাংক। একই সঙ্গে অন্যান্য দাতা সংস্থা ও দেশ যৌথভাবে সাহায্যের আশ্বাস দিয়েছে।বিশ্বব্যাংক ঘোষণা দিয়েছিল, ৫০ কোটি ডলার অনুদান দেবে রোহিঙ্গাদের পুনর্বাসনে। যদিও ওই অর্থ এখনও পায়নি বাংলাদেশ।সম্প্রতি বিশ্বব্যাংকের একটি মিশন বাংলাদেশ সফরে এসে রোহিঙ্গা শিবির পরিদর্শন করে গেছে।

এরপর একটি প্রতিবেদন তৈরি করে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে জমা দেয়। ওই প্রতিবেদনের সুপারিশের আলোকে প্রাথমিকভাবে ১০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে সংস্থাটি।কূটনৈতিক সূত্র মতে, এর আগে আন্তর্জাতিক দারিদ্র্য দিবস উপলক্ষে গত বছরের জুনে প্রথম ঢাকা সফর করেছিলেন বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট। বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য অর্জনের স্বীকৃতি দিতে তখন ঢাকায় আসেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451