মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি,
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউপির ধুপইল ফারহানা স্কুলের সামনে সিএনজি
(লেগুনা) ও মোটরসাইকেলর মুখমুখি সংঘর্ষে ১৬ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (১৯
জুন) বিকেল ৪টার দিকে এই দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ১৫ জনই কাদিরাবাদ
সেনানিবাসের সেনা সদস্য ও আপর একজন র্যাব নাটোর ক্যাম্পের সদস্য।
স্থানীয় ও দয়ারামুপর ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, বিকেল ৪টার দিকে
দয়ারামপুরগামী সেনা সদস্য বোঝাই একটি সিএনজি ও ওয়ালিয়া মুখি একটি
বাজাজ ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেলের মুখমুখি সংঘর্ষ ঘটে এতে
মোটরসাইকেল আরোহী এক জন র্যাব সদস্য ও সিএনজি তে থাকা ১৫ জন যাত্রী সেনা
সদস্য আহত হয়। তবে সিএনজি ড্রাইভার পালিয়ে গেছে।
আহতদের স্থানীয়, পুলিশ ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে দয়ারামপুর
কাদিরাবাদ সেনানিবাসে ভর্তি করেছে। এর মধ্যে ৫ জনের মাথায় আঘাত রয়েছে তাদের
অবস্থা আশংঙ্খাজন। বাঁকি ১১ জনের হাত, পায়ে আঘাত রয়েছে তাদের প্রয়োজনীয়
চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’
এ ব্যাপার কাদিরাবাদ সেনানিবাসের মেজর রেজাউন বলেন, “ ঘটনায় আহত ১৬ জন কে
উদ্ধার করে বর্তমানে কাদিরাবাদ সেনানিবাসের সিএমেসে ভর্তি করা হয়েছে। তাদের
প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।,
এ ব্যাপারে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ নজরুল ইসলাম বলেন,‘ আহতদের উদ্ধার করে
কাদিরাবাদ সেনানিবাসের সিএমেসে ভর্তি করা হয়েছে। এবং সিএনজি ও
মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।’ তবে এই রিপোর্ট লেখা
পর্যন্ত কেউ নিহত হয়নি।