বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করবে জনগণ: লক্ষ্মীপুরে এ্যানি চৌধুরী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ জুন, ২০১৮
  • ৪৮১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘সরকারের ষড়যন্ত্রমূলক মামলায় খালেদা জিয়া কারাবন্দি রয়েছেন। বৃদ্ধ বয়সে তাঁকে জেলে ঈদ করতে হয়েছে।’

আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির ঈদ পুনর্মিলন উপলক্ষে শহরের সমসেরাবাদ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘নির্বাচন থেকে দূরে রাখতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে না। তবে জনগণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করবে। আর সে আন্দোলনে ছাত্রদল ভূমিকা রাখবে। ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামলে তাদের আন্দোলনকে কেউ প্রতিহত করতে পারবে না।’

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় কথা বলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, সহসভাপতি সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

প্রায় আট বছর পর গত ৫ জুন হাসান মাহমুদ ইব্রাহিমকে সভাপতি ও আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451