বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিজিবি’র হস্তক্ষেপে ভিজিএফ কার্ডের ৪৫৬ বস্তা চাল জব্দ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮
  • ৩০০ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন
ব্যবসায়ীর গুদাম থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৫৬ বস্তা
ভিজিএফের চাল জব্দ করেছে। বুধবার কাশিপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা
এই বিপুল পরিমান চাল জব্দ করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার,
অফিসার ইনচার্জ ও প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ঘটনাস্থল
পরিদর্শন করেন। পরে জব্দকৃত চালগুলি ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়। যার
আনুমানিক মূল্য ৪ লাখ ৩৪ হাজার টাকা। প্রায় ১ হাজার ৪ শত হতদরিদ্র
পরিবারের ঈদের আনন্দ মাটি করে কালো বাজারে চাল বিক্রির এ ঘটনায়
কাশিপুর ইউপি চেয়ারম্যান, গুদাম মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাশিপুর
বিজিবির পক্ষ থেকে ২টি মামলা দায়েরে করেছে।
বিজিবি সুত্র জানায়, বুধবার সকালে উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ
সংলগ্ন মৃত রহমত মাষ্টারের ছেলে শাহাদৎ হোসেন মিন্টু ও চাঁন্দ মিয়ার
ছেলে রমজান আলীর গুদাম থেকে বিপুল পরিমান ভিজিএফের চাল ট্রলি যোগে
অন্যত্র সরানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাশিপুর কোম্পানী কমান্ডার
সুবেদার সহিদের নেতৃত্বে বিজিবির টহলদল সেখানে অভিযান চালায়। এ
সময় ট্রলিতে বস্তা উঠানোর সময় ভিজিএফের ৪৫৬ বস্তা চাল জব্দ করে।
বিজিবি’র উপস্থিতি দেখে গুদাম মালিকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যায়।
জানা গেছে, পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ত্রান ও দুর্যোগ
ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের আওতায় হত দরিদ্র ব্যক্তি ও পরিবারকে ভিজিএফের চাল
প্রদানের জন্য কাশিপুর ইউনিয়নে ৫২৮৪ টি কার্ডের বিপরীতে ৫২.৮৪০
মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। সে অনুযায়ী ওই ইউনিয়নের চেয়ারম্যান
গোলজার হোসেন মন্ডলকে ৯ জুন চাল উত্তোলন ও ১১ জুন বিতরণের নির্দেশ
দেওয়া হয়। কিন্তু ৫২৮৪ টি কার্ডের মধ্যে ৩৪৮৪ টি কার্ডের চাল বিতরণ
হলেও ১ হাজার ৪শত কার্ডের চাল ব্যবসায়ীর গুদাম থেকে উদ্ধার হয়।
এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের
কোম্পানী কমান্ডার সুবেদার সহিদ ইসলাম জানান, বিজিবি বাদী হয়ে
গুদাম মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডলের সঙ্গে মোবাইল ফোনে
যোগাযোগ করা হলে তিনি বলেন এ ব্যাপারে আমি কিছুই জানি না।
তবে ব্যবসায়ীর গুদাম থেকে ভিজিএফের চাল উদ্ধারের খবর শুনেছি।
উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও বলেন, ঘটনাস্থল পরিদর্শন
করেছি। ভিজিএফের চাল বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের
করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451