বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

নাটোরে ১২ জন মাদকসেবী ও ব্যবসায়ীর কারাদণ্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১১ জুন, ২০১৮
  • ২৬৯ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি,
নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষনের
অপরাধে ১২ জন মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে স্কোয়াড কমান্ডার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ
আব্দুল কাদের এর ভ্রাম্যমাণ আদালত।
র‌্যাব-৫ সূত্রে জানাগেছে, রবিবার (১০ জনু) বিকেলে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের
একটি অপারেশন দল এএসপি মোঃ আজমল হোসেন, স্কোয়াড কমান্ডার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব
মোঃ আব্দুল কাদের এর যৌথ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের নলডাঙ্গা উপজেলার
বিভিন্ন মাদক স্পট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিক্রয় ও প্রকাশ্যে মাদক সেবন করার
অপরাধে মোঃ আশরাফুল ইসলাম পিতা- বাহরাম খাঁন, সাং-বাশনপাড়া, মোঃ আঃ রাজ্জাক পিতা-মোঃ
মমজান মোল্লা সাং- হলুদঘর, মোঃ ওয়াজকরনী বিশ্বাস পিতা-মৃত ওয়াসিক আলী বিশ্বাস সাং-
চকপাড়া, মোঃ রাসেল মৃধা পিতা- মোঃ রফিকুল মৃধা সাং- পাটুল, মোঃ মতিউর রহমান পিতা-মোঃ
আবু বক্কর সিদ্দিক সাং- পাটুল, মোঃ কামাল হোসেন পিতা-মোঃ দেলোয়ার হোসেন সাং-পাটুল, মোঃ
রাকিব খাঁ (১৮) পিতা- মোঃ নাসির উদ্দিন খাঁ, সাং-পিপরুল, মোঃ সোলেমান খাঁ (৩০) পিতা-
সোবাহান, সাং- পাটুল, মোঃ ফেরদৌস হোসেন পিতা-মৃত নায়েবুল্লাহ মৃধা, সাং- বেলঘড়িয়া,
মোঃ ওমর ফারুক, পিতা-জামাল প্রাং সাং-রায় সিংহপুর, মোঃ আতিকুর রহমান পিতা- মোঃ আকের আলী
মন্ডল সাং- পাটুল, মোঃ হাফিজুল সর্দার, পিতা-রমজান আলী সাং-পাটুল, সর্ব থানা- নলডাঙ্গা ও জেলা-
নাটোরগণকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক উপরোক্ত ০১নং হতে ০৩ নং
আসামীর ০৩ (তিন) মাস এবং ০৪ নং হতে ১২ নং আসামীর ০৫ (পাঁচ) দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান
করেন । ভ্রাম্যমান আদালতের নির্দেশে গ্রেফতারকৃত আসামীগণকে নাটোর জেলা কারাগারে প্রেরণ
করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451