বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেগম খালেদা জিয়ার জামিন আবেদন দ্রুত নিষ্পত্তির আদেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১১ জুন, ২০১৮
  • ৪৯৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ঃ 

কুমিল্লায় নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে করা আপিল আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে আদেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনালকে এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এ মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে করা আপিল আবেদনের ওপর গত ৭ জুন শুনানি হয়। এ সময় খালেদা জিয়ার আইনজীবীরা তার জামিন আবেদন শুনানির জন্য বিচারিক আদালতের প্রতি নির্দেশনা চেয়ে আবেদন জানান। একই সঙ্গে এ সংক্রান্ত গত ৬ জুনের হাইকোর্টের একটি রায় আদালতে উপস্থাপন করেন।

এরপর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম  রায়টি পড়তে রোববার পর্যন্ত সময় আবেদন করেন। আদালত এ সময় মঞ্জুর করে মামলার শুনানি মুলতবি রেখেছিলেন। ওই শুনানি নিয়ে আদালত সোমবার এ আদেশ দিয়েছেন।

২০ দলীয় জোটের অবরোধ চলাকালে চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি এ মামলা দায়ের করে পুলিশ। মামলায় গত ২৮ মে কুমিল্লার একটি আদালতে জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। ওই আবেদন নামঞ্জুর করে আগামী ৮ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারিক আদালত। ওই আদেশের বিরুদ্ধে গত ৫ জুন হাইকোর্টে খালেদা জিয়ার জামিন আবেদন করা হয়।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পর থেকে তিনি নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451